Favicon

ঈদের আগে ‘মেড ইন বাংলাদেশ’ স্মার্টফোনের বিক্রি বেড়েছে

প্রতিবেদক: মাজহারুল ইসলাম মিচেল মে ২৬, ২০২৬, ২:১২ পূর্বাহ্ণ বিভাগ: এক্সক্লুসিভ
ঈদের আগে ‘মেড ইন বাংলাদেশ’ স্মার্টফোনের বিক্রি বেড়েছে
Photo: Collected
ঈদের বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ স্মার্টফোন—প্রযুক্তিতে আস্থা, দামে স্বস্তি।

ঈদুল আজহার আগ মুহূর্তে ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানে তৈরি বিভিন্ন মডেলের স্মার্টফোনের বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতা ও বাজার সংশ্লিষ্টরা।
অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও এর কারণ হিসেবে তাদের ফোনের উন্নত মানের প্রযুক্তি ও স্থানীয় জনগণের চাহিদাকে গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, “আমাদের কাছে প্রযুক্তি কেবল একটি যন্ত্র নয় বরং এটি সৃজনশীলতার অনুপ্রেরণা। অনারের সকল সিরিজেরই শক্তিশালী এআই প্রযুক্তির মাধ্যমে আমরা ক্রেতাদের জীবনের বিশেষ মুহূর্তগুলো আরও সহজ ও নান্দনিকভাবে ফুটিয়ে তোলার সুযোগ করে দিতে চাই।”
মোবাইল ফোন ডিসট্রিবিউটর ওয়েলয়ের এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেব প্রসাদ কাপুরিয়া জানান, “আগে অনার ছিল সীমিত উপস্থিতির ব্র্যান্ড, এখন এটি বাজারের অন্যান্য প্রতিষ্ঠিত ব্র্যান্ডের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নেমেছে। এদের ফোনগুলোর মানও অনেক ভালো।”
তিনি বলেন, স্থানীয়ভাবে অ্যাসেম্বলি ও আক্রমণাত্মক মূল্য নির্ধারণের কারণে ব্র্যান্ডটি দ্রুত বাজার শেয়ার বাড়াতে সক্ষম হয়েছে।
অনারের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক ফারুক রহমান জনান, গত এক বছরেই মেড ইন বাংলাদেশ স্লোগানে তৈরি করা এক্স৫সি+ সর্বমোট এক লাখ, এক্স৬সি ৬০ হাজার, এক্স৭বি ৪০ হাজার ও এক্স৬ডি ৫ হাজার ইউনিট বিক্রি হয়। অর্থাৎ প্রায় সকল ফোনই বিক্রি হয়েছে বলে তিনি দাবি করেন।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, উৎসবকে কেন্দ্র করে নতুন ফোন কেনার প্রবণতা বাড়ায় মধ্যম ও বাজেট সেগমেন্টের স্থানীয়ভাবে অ্যাসেম্বল বা উৎপাদিত স্মার্টফোনের চাহিদা দ্রুত বেড়েছে। বিশেষ করে তরুণ ক্রেতাদের মধ্যে ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ এবং কম দামের মধ্যে বেশি ফিচার পাওয়ার প্রবণতা এই বিক্রি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাজধানীর কয়েকটি মোবাইল মার্কেটের বিক্রেতারা জানান, ঈদের আগে সাধারণত স্মার্টফোনের চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেড়ে যায়। এবার স্থানীয়ভাবে তৈরি বা অ্যাসেম্বল করা ব্র্যান্ডগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহ তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে।
একজন মোবাইল ফোন বিক্রেতা বলেন, “ঈদের আগে নতুন ফোন কেনার চাপ থাকে। অনেকেই এখন বাজেটের মধ্যে ভালো ফিচার পেতে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা ফোনগুলোর দিকে ঝুঁকছেন।”
শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় উৎপাদন বাড়ার কারণে বাজারে দাম কিছুটা স্থিতিশীল থাকছে, যা ভোক্তাদের জন্য বাড়তি সুবিধা তৈরি করছে। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় ব্র্যান্ডের মধ্যে প্রতিযোগিতা বাড়ায় ক্রেতারা আরও বেশি ফিচার সমৃদ্ধ ডিভাইস কম দামে পাচ্ছেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, উৎসবকালীন এই বিক্রি বৃদ্ধি শুধু সাময়িক চাহিদার প্রতিফলন নয়, বরং বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারের দ্রুত বিস্তার এবং স্থানীয় উৎপাদনের প্রতি ভোক্তাদের আস্থারও একটি ইঙ্গিত।
তারা আরও বলছেন, যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে ‘মেড ইন বাংলাদেশ’ স্মার্টফোন বাজার আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারে।
ঈদের এই মৌসুমে মোবাইল ফোন বিক্রির এই ঊর্ধ্বগতি দেশের প্রযুক্তি বাজারে ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এক নজরে বিক্রির পরিসংখ্যান (ইনফোগ্রাফিক্স টেবিল)

মডেলের নাম বিক্রির পরিমাণ (ইউনিট) প্রধান আকর্ষণ
অনার এক্স৫সি+ ১,০০,০০০ (১ লাখ) বাজেট ফ্রেন্ডলি ও এআই ফিচার
অনার এক্স৬সি ৬০,০০০ দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ক্যামেরা
অনার এক্স৭বি ৪০,০০০ প্রিমিয়াম ডিজাইন ও পারফরম্যান্স
অনার এক্স৬ডি ৫,০০০ সাশ্রয়ী মূল্যে উন্নত ডিসপ্লে