ক্যারিয়ার বাংলাদেশের উদ্যোগে নবীন উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী
ক্যারিয়ার বাংলাদেশের উদ্যোগে নবীন উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও ক্যারিয়ার গাইডলাইনবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নতুন উদ্যোক্তাদের ব্যবসায় সফল হতে প্রশিক্ষণ, ধৈর্য ও মানসম্মত পণ্যের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আফজাল হুসাইন। পণ্য প্রদর্শনীর উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মাওলানা রুহুল আমিন সাদী। প্রধান অতিথি ছিলেন মুফতি আবুল হাসান এবং প্রধান আলোচক ছিলেন মুফতি মুহিউদ্দীন আইকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুহিউদ্দীন কাসেমী, মাওলানা মামুন চৌধুরী, মাওলানা এইচএম রায়হানুল কাবীর, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা ওমর ফারুক মাসরুর, মাওলানা মাসরুর তাশফিন, মাওলানা ওমর ফারুক সাহিল, মাওলানা ফয়সাল হোসেন ও আরিফ হোসেন।
প্রদর্শনীতে অংশ নেয় আরাম ফুটওয়্যার, হুমায়রা গার্মেন্টস, ইলহাম, ইমদাদ পিউর শপ, হালাল ডেইরি ফুড, সুন্নাহ লাইফ কেয়ার এবং কাস্টমাইজড ড্রিংকিং ওয়াটার সরবরাহকারী প্রতিষ্ঠান MARYKS Enterprise।
উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য দেন মাওলানা বান্দা এমদাদুল্লাহ, মুফতি নূর মোহাম্মদ, মেরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান, মুফতি মাহমুদ হোসাইনি ও মাওলানা আহমদ মহিউদ্দিন।
বক্তারা বলেন, ব্যবসায় সফল হতে হলে নতুন উদ্যোক্তাদের যথাযথ প্রশিক্ষণ নিতে হবে এবং ধৈর্যের সঙ্গে কাজ চালিয়ে যেতে হবে। পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ব্র্যান্ডিং ও বিপণনের ওপরও গুরুত্ব দিতে হবে।
অংশগ্রহণকারী উদ্যোক্তারা এ ধরনের আয়োজনের জন্য ক্যারিয়ার বাংলাদেশকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোগ নেওয়ারও প্রস্তাব দেন তাঁরা।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ইনসাফ-এর সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার।
আয়োজনে স্পনসর হিসেবে ছিল আরাম ফুটওয়্যার লিমিটেড, MARYKS Enterprise, মারহামা ফাউন্ডেশন, ড্রিমলাইন ও ইনসাফসহ কয়েকটি প্রতিষ্ঠান।