দরপতনে শেষ হলো শেয়ারবাজারের লেনদেন, ডিএসইএক্স কমেছে ১৮ পয়েন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৮৮ পয়েন্ট কমেছে। শনিবার (১৭ অক্টোবর) দিন শেষে ডিএসইএক্সের অবস্থান দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৩ দশমিক ১৮ পয়েন্টে।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, দিনটিতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মোট ১১ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার ৮১৮টি সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এসব লেনদেনের আর্থিক মূল্য ছিল ৩১৭ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার ২৬৯ টাকা।
দিন শেষে ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ২ হাজার ৯০ দশমিক ৫১ পয়েন্টে নেমেছে। ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭২ দশমিক ৩৮ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৬টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ২২৯টির দাম কমেছে এবং ৬১টির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
লেনদেনের আর্থিক মূল্যের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি ও তহবিলের তালিকায় রয়েছে ইভিন্স টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, মতিন স্পিনিং, সোনালী আঁশ, ইসলামী ইন্স্যুরেন্স, এপেক্স স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিটি ব্যাংক ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স।
দিনটিতে দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানি ও তহবিলের মধ্যে রয়েছে ফার ইস্ট নিটিং, ওরিয়ন ফার্মা, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কপারটেক, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আরডি ফুড, গোল্ডেন সন, প্যাসিফিক ডেনিমস, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং নুরানী ডাইং।
দরপতনের শীর্ষে থাকা কোম্পানি ও সিকিউরিটিজের তালিকায় রয়েছে বিআইএফসি, প্রিমিয়ার লিজিং, রেনউইক যজ্ঞেশ্বর, আইবিবিএল দ্বিতীয় পারপেচুয়াল মুদারাবা বন্ড, ১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড (বিজিটিবি), ২০ বছর মেয়াদি বিজিটিবি, এপোলো ইস্পাত, ২০ বছর মেয়াদি বিজিটিবি (২৪ আগস্ট ২০৩১), ১৫ বছর মেয়াদি বিজিটিবি (২৪ জুন ২০৩৫) এবং এপেক্স ফুডস।
দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ১০৭ কোটি ৯৩ লাখ ৬ হাজার ২৩৮ টাকা।