Favicon

ডিএসইতে সূচক বেড়েছে, লেনদেন ৬০৫ কোটি টাকা ছুঁই ছুঁই

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৭, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
ডিএসইতে সূচক বেড়েছে, লেনদেন ৬০৫ কোটি টাকা ছুঁই ছুঁই
ছবি : সংগৃহীত
ডিএসইতে সূচক বেড়েছে, লেনদেন ৬০৫ কোটি টাকা ছুঁই ছুঁই

ঢাকা, ৭ অক্টোবর: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের বড় উত্থান হয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনও। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৩ দশমিক ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৬ দশমিক ৮৪ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ্ সূচক ১১ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬ দশমিক ৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৯ কোটি ৪১ লাখ ৫২ হাজার ৭৪২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে। দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬০৪ কোটি ৮৩ লাখ ৮৭ হাজার ৮৩৪ টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯১টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ১৩৪টির দাম কমেছে এবং ৬৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের দিক থেকে আজ শীর্ষে ছিল ইভিন্স টেক্সটাইল। এরপর ছিল প্যারামাউন্ট টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, সায়হাম টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, সোনালী আঁশ, মতিন স্পিনিং, এ্যাপেক্স ফুডস, আইপিডিসি ও মালেক স্পিনিং।

দাম বাড়ার দিক থেকেও শীর্ষে ছিল ইভিন্স টেক্সটাইল। এ তালিকায় আরও ছিল বিএসআরএম স্টিলস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, সায়হাম টেক্সটাইল, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, সোনালী আঁশ, বসুন্ধরা পেপার মিলস, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন ক্যাবলস ও ম্যাকসন্স স্পিনিং।

অন্যদিকে দাম কমার দিক থেকে শীর্ষে ছিল ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড। এরপর ছিল প্রাইম ফাইন্যান্স, এএফসি এগ্রো, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সানলাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল ও ফ্যামিলিটেক্স।

দিন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬৮ লাখ ৪৬ হাজার ৫৯৩ কোটি ৬৬ লাখ ৮৩ হাজার ৫ টাকা।