Favicon

ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৬৩৪ কোটি টাকা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৩:০১ পূর্বাহ্ণ বিভাগ: জাতীয়
ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৬৩৪ কোটি টাকা
Photo: Courtesy
ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৬৩৪ কোটি টাকা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ৬৩৪ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৮০৪ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার মোট ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ২০ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ৭৯০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১.৫০ পয়েন্ট কমে ৫ হাজার ৫২৪.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ ছাড়া ডিএস-৩০ সূচক ৩.২৬ পয়েন্ট কমে ২ হাজার ৯৪.৬৮ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ২.১৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৮.০৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪২টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ১৭৮টির দর কমেছে এবং ৭৫টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল সায়হাম টেক্সটাইল, আইপিডিসি, সায়হাম কটন, প্যারামাউন্ট টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, শার্প ইন্ডাস্ট্রিজ, এপেক্স স্পিনিং, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক ও মালেক স্পিনিং।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে ছিল মাইডাস ফাইন্যান্স, সায়হাম কটন, প্রিমিয়ার সিমেন্ট, সোনার বাংলা ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন, বিডি থাই ফুড, সায়হাম টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্ট ও মতিন স্পিনিং।

অন্যদিকে দর কমার শীর্ষে ছিল হামিদ ফেব্রিক্স, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, ওরিয়ন ইনফিউশন, তাল্লু স্পিনিং, এপোলো ইস্পাত, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ড্যাফোডিল কম্পিউটারস এবং খান ব্রাদার্স পিপি ওভেন।

দিন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬৮,৫১৮,৯২৯,৫৩৮,৬৬২ টাকা।