লেনদেন ৪৫২ কোটি টাকা ছাড়াল, দর হারিয়েছে ৩০৩ কোম্পানির শেয়ার
ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় পতন হয়েছে। সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪০৪ দশমিক ৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সঙ্গে কমেছে ডিএস-৩০ ও ডিএসইএস শরিয়াহ সূচকও।
ডিএসইর বাজার পরিসংখ্যান অনুযায়ী, এদিন ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৯১ পয়েন্ট কমে ২ হাজার ৯৪ দশমিক ৫৫ পয়েন্টে নেমেছে। অন্যদিকে ডিএসইএস শরিয়াহ সূচক ৯ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭০ দশমিক ৬৮ পয়েন্টে।
দিনটিতে ডিএসইতে ৩৮৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও অন্যান্য তালিকাভুক্ত সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এসব লেনদেনে মোট ১৬ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ১৩৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে।
এদিন বাজারে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫২ কোটি ৮১ লাখ ১১ হাজার ৩৫৭ টাকা।
বাজারের দরবিন্যাসেও ছিল নেতিবাচক প্রবণতা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০৩টির শেয়ারের দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে ৪৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টি কোম্পানির শেয়ারের দর।
টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইভিন্স টেক্সটাইল, বেক্সিমকো, সোনালী আঁশ, সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং ও এমএল ডাইং।
দর বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ন্যাশনাল ব্যাংক, জিবিবি পাওয়ার, প্রাইম টেক্সটাইল, রেনউইক যজ্ঞেশ্বর, এমএল ডাইং, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস, ২০ বছর মেয়াদি বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ড, আনোয়ার গ্যালভানাইজিং, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও সোনালী আঁশ।
দরপতনের শীর্ষ ১০ সিকিউরিটিজের মধ্যে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, শার্প ইন্ডাস্ট্রিজ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি, সিকদার ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড ও টেকনো ড্রাগস।
দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮২ হাজার ৮৬৭ কোটি ৪৭ লাখ ৪১ হাজার ৫১৭ টাকা।