Favicon

পুঁজিবাজারে উত্থান, ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২৬ পয়েন্ট

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
পুঁজিবাজারে উত্থান, ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২৬ পয়েন্ট
Photo: Courtesy
পুঁজিবাজারে উত্থান, ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২৬ পয়েন্ট

দেশের পুঁজিবাজারে বুধবার (৩০ সেপ্টেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৬ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫০ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করেছে।

এদিন ডিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৮ দশমিক ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস ৪ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০২ দশমিক ৪৯ পয়েন্টে উঠেছে।

বাজারে লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৯০টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত ছিল ৬৭টি কোম্পানির শেয়ারের দাম।

দিন শেষে ডিএসইতে মোট ৬৯৯ কোটি ১১ লাখ ৮৩ হাজার ৪২৮ টাকার লেনদেন হয়েছে। এদিন মোট ২০ কোটি ৪৬ লাখ ৬২ হাজার ৬০৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে।

লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল প্যারামাউন্ট টেক্সটাইল। এরপর ছিল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইপিডিসি ফাইন্যান্স, সায়হাম টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, নিটল ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল ও এনভয় টেক্সটাইলস।

দাম বৃদ্ধির শীর্ষে ছিল সমতা লেদার। এ তালিকায় আরও ছিল এসকে ট্রিমস, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড, ডেল্টা স্পিনার্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, হামিদ ফেব্রিক্স, পিপলস লিজিং, প্যারামাউন্ট টেক্সটাইল ও আল-হাজ্ব টেক্সটাইল।

অন্যদিকে দাম কমার শীর্ষে ছিল ২০ বছর মেয়াদি বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ড। এরপর ছিল ২০ বছর মেয়াদি বিজিটিবি, ফ্যামিলিটেক্স (বিডি), মাইডাস ফাইন্যান্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, প্রাইম ফাইন্যান্স, আনলিমা ইয়ার্ন ডাইং, নুরানী ডাইং ও ১৫ বছর মেয়াদি বিজিটিবি।

দিন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬৮ লাখ ৭৪ হাজার ৬৫৯ কোটি ২ লাখ ২২৯ টাকা।