Favicon

দরপতনে ডিএসইর সূচক কমেছে ১০ পয়েন্ট

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২২, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ বিভাগ: জাতীয়
দরপতনে ডিএসইর সূচক কমেছে ১০ পয়েন্ট
Photo: Courtesy
দরপতনে ডিএসইর সূচক কমেছে ১০ পয়েন্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। এর প্রভাবে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ দশমিক ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৪০ দশমিক ৩২ পয়েন্টে নেমেছে।

আজ ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯১ কোটি ৪৮ লাখ ৭৪ হাজার ৭২৯ টাকা।

বাজারের অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৬ দশমিক ১৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ্ সূচক ১ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৮ দশমিক ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৩টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ২২৭টির দাম কমেছে এবং ৫৫টির দাম অপরিবর্তিত ছিল।

লেনদেনের দিক থেকে আজ শীর্ষে ছিল ডোমিনেজ স্টিল। এরপর ছিল ইস্টার্ন ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সায়হাম টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, শার্প ইন্ডাস্ট্রিজ, তৌফিকা ফুডস, প্যারামাউন্ট টেক্সটাইল, এনভয় টেক্সটাইলস ও একমি পেস্টিসাইড।

দাম বাড়ার দিক থেকে শীর্ষে ছিল ডোমিনেজ স্টিল। এ তালিকায় আরও ছিল ইনফর্মেশন সার্ভিসেস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, শাইনপুকুর সিরামিক্স, দেশ গার্মেন্টস, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড এবং গ্রামীণ ওয়ান: স্কিম টু।

অন্যদিকে, দরপতনের শীর্ষে ছিল ফার্স্ট ফাইন্যান্স। এরপর ছিল জাহিন স্পিনিং, নিউ লাইন ক্লোথিংস, তুং হাই নিটিং অ্যান্ড ডাইং, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক, ফ্যামিলিটেক্স (বিডি), এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মেট্রো স্পিনিং ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন।

দিন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬৯ লাখ ১৪ হাজার ৪৪৬ কোটি ৯৭ লাখ ২২ হাজার ১৫ টাকা ৫০ পয়সা।