Favicon

ফুটবল বিশ্বকাপ ঘিরে ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ ক্যাম্পেইন চালু করল অপো

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক জুন ১৫, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ বিভাগ: খেলাধুলা
ফুটবল বিশ্বকাপ ঘিরে ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ ক্যাম্পেইন চালু করল অপো
Photo : Courtesy
কুইজ, ফ্যান কার্ড ও সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জে অংশ নিয়ে জেতা যাবে অপো রেনো১৫ এফ ৫জি ও অন্যান্য আকর্ষণীয় পুরস্কার

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও রঙিন করে তুলতে নতুন ক্যাম্পেইন ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ চালু করেছে শীর্ষস্থানীয় গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড অপো। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আয়োজিত এই ক্যাম্পেইনের মাধ্যমে খেলার আবেগঘন মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখার সুযোগ তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

অপো জানায়, বিশ্বকাপ ট্রফি হয়তো একটি দল জিতবে, কিন্তু প্রতিটি সমর্থকেরই থাকবে নিজস্ব কিছু ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’। সেই বিশেষ মুহূর্তগুলো উদযাপন এবং দীর্ঘদিন ধরে স্মৃতিতে ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ফুটবলকে শুধুমাত্র একটি খেলা নয়, বরং বিশ্বব্যাপী মানুষের আবেগ ও ভালোবাসার মিলনমেলা হিসেবে উল্লেখ করে অপো বলছে, বিশ্বকাপ এমন একটি আয়োজন যা বন্ধু, পরিবার ও সমাজকে একত্রিত করে। ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা তাদের ভালোবাসা প্রকাশ, প্রিয় দলকে সমর্থন এবং বিশ্বকাপের প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় করে তুলতে পারবেন।

ক্যাম্পেইনের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা বন্ধুদের সঙ্গে ম্যাচের ফলাফল অনুমান, ম্যাচডে কনটেন্ট তৈরি, গোল উদযাপন কিংবা জয়-পরাজয়ের আবেগ ভাগাভাগির মতো নানা কার্যক্রমে যুক্ত হতে পারবেন। এসব মুহূর্তকে আরও নিখুঁতভাবে ধারণ করতে সহায়তা করবে অপোর নতুন রেনো১৫ সিরিজ স্মার্টফোন।

ফুটবলপ্রেমীরা OPPO World Cup Moment Campaign Website-এ প্রবেশ করে বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন। ওয়েবসাইটে রয়েছে ফুটবলভিত্তিক কুইজ, ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কাস্টমাইজড ‘ফ্যান কার্ড’ তৈরির সুযোগ এবং ফেসবুক ও টিকটকভিত্তিক বিশেষ চ্যালেঞ্জ।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে অপো রেনো১৫ এফ ৫জি, অপো প্যাড এসই, অপো এনকো বাডস ৩ প্রো, অপো ক্যাপ, কি-রিং, রিস্টব্যান্ড, হ্যান্ডব্যান্ডসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ।

ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত হয়েছেন Jamal Bhuyan। অপো জানায়, নেতৃত্ব, দৃঢ়তা ও ফুটবলের প্রতি ভালোবাসার কারণে তিনি এই ক্যাম্পেইনের মূল বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব।

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপোতে আমরা বিশ্বাস করি, প্রযুক্তির কাজ হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে সংরক্ষণ করতে সহায়তা করা। ফিফা বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা লাখো মানুষের আবেগকে এক সুতোয় গেঁথে দেয়। ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উদযাপন করতে এবং স্মরণীয় স্মৃতি তৈরি করতে উৎসাহিত করতে চাই।”

অপোর মতে, প্রযুক্তি ও আবেগের সংযোগ ঘটিয়ে বিশ্বকাপের প্রতিটি উল্লাস, প্রতিটি গোল এবং প্রতিটি স্মরণীয় মুহূর্তকে আরও অর্থবহ করে তোলাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।