Favicon

মদিনায় বিদ্যুৎ অবকাঠামোতে হুথিদের ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা

Reported By: ST Reporter October 4, 2026, 6:52 pm Category: National
মদিনায় বিদ্যুৎ অবকাঠামোতে হুথিদের ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা
Photo : File
মদিনায় হুথি ড্রোন হামলার নিন্দা, সৌদির পাশে বাংলাদেশ

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা।

আজ এক বিবৃতিতে সরকার মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত এই হামলাকে ‘ইসলামের অন্যতম পবিত্র স্থানের মর্যাদার ওপর এক অগ্রহণযোগ্য আক্রমণ’ বলে অভিহিত করেছে।

বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করা হয়।

এতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যে কোনো ধরনের আগ্রাসন বা আক্রমণাত্মক পদক্ষেপ বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।