Favicon

ভবিষ্যত ডিজিটাল জীবনধারার নতুন রূপরেখা গড়তে অনারের স্মার্ট ইকোসিস্টেম

প্রতিবেদক: মাজহারুল ইসলাম মিচেল মে ২৩, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ বিভাগ: এক্সক্লুসিভ
ভবিষ্যত ডিজিটাল জীবনধারার নতুন রূপরেখা গড়তে অনারের স্মার্ট ইকোসিস্টেম
অনারের স্মার্ট ইকোসিস্টেম সম্বলিত একটি কাল্পনিক পরিবারকে দেখা যাচ্ছে। ছবি: এসটি
স্মার্ট হোম ও এআই প্রযুক্তিতে অনারের নতুন ইকোসিস্টেম

অনারের স্মার্ট ইকোসিস্টেম এখন স্মার্ট হোম, এআই প্রযুক্তি ও আইওটি ডিভাইসের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল জীবনধারায় নতুন পরিবর্তন আনছে।

স্মার্টফোন এখন আর শুধু যোগাযোগের ডিভাইস নয়। এটি একটি সম্পূর্ণ ডিজিটাল ইকোসিস্টেমের কেন্দ্রবিন্দু। ট্যাবলেট, ওয়্যারেবল, ল্যাপটপ এবং আইওটি ডিভাইসের সঙ্গে সংযুক্ত হয়ে এটি এখন ঘরের কাজ, কাজের পরিবেশ এবং ব্যক্তিগত জীবনধারাকে একত্রিত করছে।

এই পরিবর্তনের মধ্যেই দেশে যতগুলো স্মার্ট ফোন উৎপাদনকারি প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানই ইকোসিস্টেমের দিকে ঝুঁকেছে। অনার তাদের মধ্যে একটি।

অনারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, অনারের ফোন, ট্যাবলেট এবং ওয়্যারেবল ডিভাইসের মধ্যে সংযোগ ব্যবস্থা ভবিষ্যতে বাংলাদেশে স্মার্ট হোম এবং স্মার্ট ওয়ার্কফ্লোকে নতুন মাত্রা দিতে পারে।

একই সঙ্গে পরিবেশবান্ধব প্রযুক্তি, প্রাইভেসি সিকিউরিটি এবং ২০২৬ সালের স্মার্টফোন ট্রেন্ড নিয়ে অনারের অবস্থান এখন বৈশ্বিক বাজারেও আলোচনায় বলেও দাবি করেন তিনি।

 

স্মার্ট হোম প্রযুক্তিতে অনারের ইকোসিস্টেমের ভূমিকা

অনারের এআই অ্যাসিস্ট্যান্ট ও আইওটি কানেক্টিভিটি স্মার্ট হোম নিয়ন্ত্রণ সহজ করে।

অনারের ইকোসিস্টেমের মূল ধারণা হলো মাল্টি ডিভাইস সিমলেস কানেক্টিভিটি।  যেখানে একটি ডিভাইস অন্যটির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকবে।

একজন প্রযুক্তি বিশ্লেষক বলেন, “ভবিষ্যতে ব্যবহারকারী আলাদা আলাদা ডিভাইস ব্যবহার করবে না বরং একটি কানেকটেড সিস্টেম ব্যবহার করবে।”

 

কীভাবে এটি ঘরকে স্মার্ট করছে

টিনেজ লাইফস্কিল একাডেমির ফ্যাসিলিটেশন ও ব্যবস্থাপনা পরিচালক গোলাম সুমদানি ডন দি শাটল টাইমস্কে জানান, ডিজিটাল লাইফস্টাইলকে সহজ করতে ঘরে ব্যবহৃত ডিভাইসগুলোর পারস্পরিক সংযোগ বা ‘ইকোসিস্টেম’ এখন সাধারণ ঘরকে রূপান্তর করছে একটি বুদ্ধিমান ও স্মার্ট হোমে।

ডন বলেন, এই প্রযুক্তির কল্যাণে ফোনে শুরু করা যেকোনো জরুরি অফিসিয়াল ডকুমেন্ট ব্যবহারকারী অনায়াসে তার ট্যাবলেটে নিয়ে শেষ করতে পারছেন, যা কাজের গতিকে রাখছে নিরবচ্ছিন্ন।

একই সাথে তিনি বলেন, কবজিতে থাকা ওয়্যারেবল ডিভাইস বা স্মার্টওয়াচ থেকে প্রতি মুহূর্তের স্বাস্থ্য তথ্য ও হার্ট রেট স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক হয়ে যাচ্ছে স্মার্টফোনে, যা ব্যবহারকারীর ফিটনেসের ট্র্যাক রাখা সহজ করে তোলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী বলেন, শুধু তা-ই নয়, বিনোদনকে আরও প্রাণবন্ত করতে ফোনের যেকোনো কনটেন্ট এখন সরাসরি স্মার্ট টিভিতে শেয়ার করা যাচ্ছে কোনো রকম তারের ঝামেলা ছাড়াই।

তিনি আরও বলেন, আর এই পুরো ইকোসিস্টেমের প্রাণভোমরা হিসেবে কাজ করছে এআই অ্যাসিস্ট্যান্ট, যার কাছে দেওয়া একটিমাত্র ভয়েস কমান্ডের সাহায্যে ঘরের লাইট, ফ্যান বা এয়ার কন্ডিশনারের মতো স্মার্ট ডিভাইসগুলো অন-অফ বা নিয়ন্ত্রণ করা যাচ্ছে। ফলে ঘরের প্রতিটি কোণ হয়ে উঠছে আরও স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক।

প্রাইম ব্যাংকের সিনিয়র ম্যানেজার মুত্তাকিম হালদার বলেন, “আমি অফিসের কাজ ফোনে শুরু করি, ট্যাবলেটে শেষ করি। সবকিছু অটোমেটিকভাবে সিঙ্ক হয়।”

বিশেষজ্ঞদের মতে, এই ক্রস ডিভাইস ইকোসিস্টেম ভবিষ্যতের স্মার্ট হোম প্রযুক্তির ভিত্তি তৈরি করছে।

অনারের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক ফারুক রহমান জানান, অনার এখন স্মার্ট ইকোসিস্টেমের প্রায় সকল পণ্যের উৎপাদন করছে। আর আমরা সকল কিছুই মেইড ইন বাংলাদেশের অংশ হিসেবে দেশেই উৎপাদন করার চিন্তা করছি।

একজন প্রযুক্তি ব্যবসায়ী আবদুল মতলুব আহমাদ বলেন “অনার বিশ্ব বাজারে প্রিমিয়াম ইমেজ তৈরি করছে, কিন্তু বাংলাদেশে তারা ভ্যালু-ড্রিভেন মার্কেট ধরছে।”

তিনি আরও বলেন, “এই দুই কৌশল মিলিয়ে ব্র্যান্ডটি ভারসাম্যপূর্ণ অবস্থানে রয়েছে।”

 

অনারের ডিভাইস কতটা নিরাপদ?

এতে এআই-ভিত্তিক থ্রেট ডিটেকশন, এনক্রিপশন ও বায়োমেট্রিক সিকিউরিটি রয়েছে।

অনার যেহেতু স্মার্ট ইকো সিস্টেমের ডিভাইসের দিকে ঝুকেছে তাই তারা ডিজিটাল নিরাপত্তা ফিচার যুক্ত করেছে।

এই আধুনিক সুরক্ষার মূল ভিত্তি হলো মূল সিকিউরিটি ফিচার, যা ডিভাইসের সফটওয়্যার ও হার্ডওয়্যারকে ম্যালওয়্যার বা অনাকাঙ্ক্ষিত অ্যাক্সেস থেকে সুরক্ষিত রাখে।

এর একটি বড় অংশ জুড়ে রয়েছে এআই-ভিত্তিক হুমকি সনাক্তকরণ প্রযুক্তি। এটি রিয়েল-টাইমে ডিভাইসের অস্বাভাবিক আচরণ বা ক্ষতিকারক অ্যাপের উপস্থিতি স্ক্যান করে ব্যবহারকারীকে তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠায়।

ডিভাইসের ভেতরে থাকা স্পর্শকাতর তথ্যের জন্য রয়েছে ত্রিমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা, যা ব্যবহারকারীর ডেটার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ এনে দেয়।

বায়োমেট্রিক সুরক্ষাকে আরও নিখুঁত করতে ফেস আনলক ডেটাকে এনক্রিপ্টেড উপায়ে ডিভাইসের সুরক্ষিত চিপে সিকিউর এলিমেন্ট সংরক্ষণ করা হয়, যেন কেউ ছবি বা থ্রিডি মাস্ক দিয়ে ডিভাইস আনলক করতে না পারে।

এআই-ভিত্তিক রিয়েল-টাইম মনিটরিং এবং এনক্রিপশন প্রযুক্তির মেলবন্ধন আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেটগুলোকে একটি অভেদ্য ডিজিটাল দুর্গে পরিণত করেছে।

একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন “আধুনিক স্মার্টফোনে ডেটা প্রাইভেসি শুধু সফটওয়্যার নয়, এটি একটি আর্কিটেকচার।”

অনারের প্রোডাক্ট এক্সপার্ট উম্মে হাবিবা জানান, অনার সব সময় ট্রেন্ডকে গুরুত্ব দেয়। আর তাই অনারের সকল পণ্যের মানের সঙ্গে ডিজাইন, রং ও সৌন্দর্যকে খুবই যত্ন সহকারে দেখার ”েষ্টা করে।

তিনি বলেন, ট্যাবলেট, ওয়্যারেবল, ল্যাপটপ এবং আইওটি ডিভাইসের মধ্যে এর ব্যবহার উপযোগিতা মাথায় রেখে এর আকার ও রং নির্বাচন করে থাকে। যেমন ফোনের ক্ষেত্রে যতগুলো মডেল বাংলাদেশে তৈরি করা হয়েছে এর সবগুলোই আমাদের দেশের আবহাওয়া ও আমাদের ব্যবহারের ধরণ দেখেই তৈরি হয়েছে।

হাবিবা তার উদাহরনকে আরও সহজ করতে জানান, আমাদের সকল মোবাইল ব্যবহারকারিদের ধরতে ও বহন করতে অনেক আরামদায়ক হবে।

অনারের জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা আমাদের পণ্যগুলোকে এমনভাবে তৈরি করি যেন ব্যবহারকারিদের সকল চাহিদায় আমরা পৌঁছাতে পারি।

অনার স্মার্ট ইকোসিস্টেমের মূল হাইলাইটস

মূল বিভাগ (Category) বৈশিষ্ট্য ও কার্যকারিতা (Features & Benefits)
১. কানেক্টিভিটি ও ইকোসিস্টেম

১. মাল্টি-ডিভাইস সিমলেস কানেক্টিভিটি: ব্যবহারকারী আলাদা ডিভাইস নয়, বরং একটি সম্পূর্ণ কানেক্টেড সিস্টেম ব্যবহার করতে পারেন।


২. ডিভাইস সমন্বয়: স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ওয়্যারেবল এবং আইওটি (IoT) ডিভাইসের মধ্যে স্বয়ংক্রিয় সংযোগ ব্যবস্থা।

২. স্মার্ট হোম ও কাজের সুবিধা

১. নিরবচ্ছিন্ন কাজের গতি: ফোনে শুরু করা অফিসিয়াল ডকুমেন্ট বা যেকোনো কাজ স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক হয়ে ট্যাবলেটে শেষ করা যায়।


২. স্মার্ট হেলথ ট্র্যাকিং: স্মার্টওয়াচের স্বাস্থ্য তথ্য ও হার্টরেট স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোনে সিঙ্ক হয়ে যায়।


৩. সহজ বিনোদন: কোনো তারের ঝামেলা ছাড়াই ফোনের যেকোনো কনটেন্ট সরাসরি স্মার্ট টিভিতে শেয়ার করা সম্ভব।


৪. এআই ভয়েস কমান্ড: এআই অ্যাসিস্ট্যান্টের কাছে দেওয়া একটিমাত্র ভয়েস কমান্ডের সাহায্যে ঘরের লাইট, ফ্যান বা এসি নিয়ন্ত্রণ করা যায়।

৩. ডিজিটাল নিরাপত্তা (Security)

১. ত্রিমাত্রিক নিরাপত্তা: সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমন্বয়ে ম্যালওয়্যার বা অনাকাঙ্ক্ষিত অ্যাক্সেস থেকে ডিভাইস সুরক্ষিত থাকে।


২. এআই থ্রেট ডিটেকশন: রিয়েল-টাইমে ক্ষতিকারক অ্যাপ বা ডিভাইসের অস্বাভাবিক আচরণ স্ক্যান করে তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠায়।


৩. বায়োমেট্রিক এনক্রিপশন: ফেস আনলক ডেটা এনক্রিপ্টেড উপায়ে ডিভাইসের সুরক্ষিত চিপে সংরক্ষিত থাকে, ফলে ছবি বা থ্রিডি মাস্ক দিয়ে ডিভাইস আনলক করা অসম্ভব।

৪. বাজার কৌশল ও উৎপাদন

১. মেইড ইন বাংলাদেশ: অনার তাদের ইকোসিস্টেমের প্রায় সব পণ্যই দেশীয় প্রযুক্তির অংশ হিসেবে বাংলাদেশে উৎপাদন করার পরিকল্পনা করছে।


২. ভারসাম্যপূর্ণ বাজার কৌশল: বিশ্ব বাজারে প্রিমিয়াম ইমেজ তৈরি করলেও বাংলাদেশে ভ্যালু-ড্রিভেন মার্কেট ধরার চেষ্টা করছে।


৩. আবহাওয়া ও ব্যবহার উপযোগী ডিজাইন: বাংলাদেশের আবহাওয়া, মানুষের ব্যবহারের ধরন এবং আরামদায়ক গ্রিপ মাথায় রেখে ডিভাইসের আকার ও রং নির্বাচন করা হয়েছে।