Favicon

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রতিবেদক: ST Reporter জুন ৬, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শুক্রবার শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কক্সবাজারের পিএমখালীর পাতলী খাল পরিদর্শন করেন। ছবি: বাসস
জিয়াউর রহমানের পাতলী খাল পরিদর্শন উন্নয়ন আলোচনা হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খাল পরিদর্শনে পিএমখালী যান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

পরিদর্শনকালে তারা ইতিহাস ও ঐতিহ্যবাহী এই এলাকার উন্নয়নের সম্ভাবনা, জলাবদ্ধতা নিরসন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খালকে ঘিরে নতুন স্বপ্ন ও সম্ভাবনার বার্তা নিয়ে গতকাল তাদের এ সফর এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আশার সঞ্চার করেছে।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।