Favicon

পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন ড. ফাহমিদা খানম

প্রতিবেদক: ST Reporter জুলাই ৭, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন ড. ফাহমিদা খানম
ড. ফাহমিদা খানম। ছবি: সংগৃহীত
ড. ফাহমিদা খানম পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমকে একই মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

প্রজ্ঞাপনে বলা হয়, ড. ফাহমিদা খানম (৬৪২৫), অতিরিক্ত সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে ভারপ্রাপ্ত সচিব হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে