Favicon

শ্রম সহযোগিতা ও কর্মসংস্থান নিয়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রতিবেদক: ST Reporter আগস্ট ১৯, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
শ্রম সহযোগিতা ও কর্মসংস্থান নিয়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দোহায় কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
কাতারের শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়ানোর আলোচনা।

শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রীর কাতার সফরকালে দেশটির রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে শ্রম খাতে সহযোগিতা, প্রবাসী কর্মীদের কল্যাণ ও সুরক্ষা এবং কাতারের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের আরও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি দেশটির অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের প্রশংসা করেন। শ্রম ও জনশক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করতে উভয় পক্ষ তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।