সুন্দরবন সংরক্ষণ ও আন্তঃসীমান্ত বাঘ পর্যবেক্ষণ নিয়ে আলোচনা
ঢাকা, ২৫ আগস্ট ২০২৬: মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে চলমান জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ সনদ (UNCCD)–এর COP17 সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আওয়াল মিন্টুর সঙ্গে সাক্ষাৎ করেছেন এক প্রতিনিধিদল।
সাক্ষাৎকালে সুন্দরবনের ম্যানগ্রোভ বন সংরক্ষণ, ভূমি ক্ষয় মোকাবিলা এবং বেঙ্গল টাইগারের আন্তঃসীমান্ত পর্যবেক্ষণসহ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমঝোতা স্মারকের (MoU) বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়। বিশেষ করে সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণ-সম্পর্কিত উদ্যোগগুলো কীভাবে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
আলোচনায় সুন্দরবন ও এর অনন্য জীববৈচিত্র্য রক্ষায় আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার করার পাশাপাশি বিদ্যমান দ্বিপক্ষীয় সমঝোতাগুলো বাস্তবায়নে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে মতামত বিনিময় করা হয়।